• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

রায়পুরার রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ নাসির উদ্দিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ নাসির উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে মানবসেবা, শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয় জনগণের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
জানা যায়, মোঃ নাসির উদ্দিন নারায়ণপুর কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নরসিংদী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছেন।
স্থানীয়দের মতে, তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান এবং এলাকার স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাধানগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
এ বিষয়ে মোঃ নাসির উদ্দিন বলেন, “আমি জনগণের সেবা করতে চাই। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে রাধানগর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category