এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে এসপি লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এস এম ফরহাদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো.মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রদবদল কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার(২৪নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে জেলা পুলিশের নতুন দায়িত্বপ্রাপ্তরা নির্বাচিত হন। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।