শরীফা (৫০) নামে মধ্য বয়স্ক মাদক কারবারি নারী, অভিনব কায়দায় তার চুলের খোপায় গুঁজে ইয়াবা পাচার কালে তাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ রবিবার দুপুর আড়াইটার সময় তাকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে একটি লেগুনার ভেতর থেকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন শিবনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শরীফা নামে এক মাদককারবারি নারী তার মাথায় চুলের খোপায় গুঁজে ইয়াবা নিয়ে ভৈরবগামী একটি লেগুনাতে করে আসছে। তথ্যমতে, সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে লেগুনার ভেতর থেকে ওই নারীকে নামিয়ে নারী কনস্টেবল দ্বারা তল্লাশি করে তার মাথার চুলের খোপায় লুকানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করা হয়েছে। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্ষ্টি থানায় সোপর্দ করা হয়েছে।