শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শরীয়তপুরের বিএনপি নেতার বি/রুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অ/ভিযোগ

মো.,সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ৩০ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাটে আনিসুর রহমান শিকদার নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই নেতার দাবী পাওনা টাকাকে কেন্দ্র করে একটি হাতাহাতির ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুকে ছড়িয়ে তার মানহানির চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ ঘটনায় দোষীদের বিচারের দাবীও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে বিএনপির স্থানীয় ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আনিসুর রহমান শিকদার জানান, সম্প্রতি হাটুরিয়া বাজারের ব্যাবসায়ী নজরুল দেওয়ান তার দোকান থেকে কিছু মালামাল কিনে নেন। সেই টাকা পরের দিন দেয়ার কথা থাকলেও তিনি সেই টাকা না দিয়ে উল্টো আনিসুর রহমানের কাছ থেকে টাকা পায় বলে দাবী করে বসেন। বিষয়টি আনিসুর রহমান নজরুল দেওয়ানের কাছে জানতে চাইলে কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সেখানে উপস্থিত হয়ে নজরুল দেওয়ানের পক্ষ হয়ে তার নিকটাত্মীয় শাহজালাল মীর আনিসুর রহমানের উপর হামলা চালায়। এদিকে এই ঘটনা নিয়ে একটি নামসর্বস্ব ফেসবুক পেইজসহ বিভিন্ন স্থানে আনিসুর রহমান শিকদারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবী জানিয়েছেন আনিসুর রহমান শিকদার। পাশাপাশি ওই নামসর্বস্ব ফেসবুক পেইজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন সেদিন হামলা কিংবা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। আনিসুর রহমানের বিরুদ্ধে একটি পক্ষে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা। ভক্সপপ: স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category