শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শরীয়তপুরে বসত ঘরে বোমা তৈরীর সময় বিস্ফো’রনে নিহ’ত ২

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসতঘর। এ সময় ওই ঘরে থাকা সোহান (৩২) এবং নবীন (২৮)নামে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে জানা যায়।

গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লন্ডভন্ড অবস্থা। এর কিছু দূরেই সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মরদেহ পাওয়া যায়।

এছাড়াও ঘটনাস্থলে আহত তিনজনের মধ্যে নবীন (২৮) নামে একজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে নিহত হন বলে জানা যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানা যায়।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। লাশের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category