শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শরীয়তপুরে বিষপানে কিশোরের আত্মহত্যা

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাটে বিষপানে এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) সাড়ে ৪ টায় উপজেলার ইদিলপুর ইউনিয়নে তরজুশুরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ইয়াসিন (১৬) সে তরজুশুরগাঁও গ্রামের রফিক সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে ইয়াসিন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বিষপানের কারণ সম্বন্ধে সে সময়ে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজিজুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category