শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শরীয়তপুরে মনোনয়ন পেলেন মিয়া নুরউদ্দিন অপু

সাহেদ আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-আংশিক ভেদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মিয়া নূরউদ্দিন আহমেদ অপু মনোনয়ন পাওয়ায় শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নের জালালপুর এলাকায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আলাওলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি টেকপাড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

আলাওলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ। বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক নুরু বেপারী, যুবদলের আহ্বায়ক রিপন বেপারী, কৃষকদল সভাপতি খাদেম দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বলেন, “মিয়া নূরউদ্দিন অপু দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে কাজ করছেন। তাঁর মনোনয়ন পেয়ে আমরা আনন্দিত। আগামীতেও ঐক্যবদ্ধভাবে তাঁকে বিজয়ী করতে কাজ করব।”

উল্লেখ্য, মিয়া নূরউদ্দিন আহমেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব। তিনি দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল কর্মীদের সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি রেজয়ান আহমেদ রাসেল ঢালী ও শরিফুল ইসলাম মাসুদ সরদারের সার্বিক ব্যবস্থাপনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category