শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ,ব্যবসায়ী আটক

সাহেদ আহমেদ, শরীয়ত পুর / ১৪৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুর গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার ঘরের আলমারীতে থেকে ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে ৪ টায় গোসাইরহাট পৌরসভার মহেশ্বরপট্টি এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আলাউদ্দিন উরফে আলো সিকদার(৩৮) একই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে। আলো শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

যৌথ বাহিনীর অভিযান সূত্র জানায়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে পৌর এলাকার মহেশ্বরপট্টি গ্রামে আলাউদ্দিন উরফে আলোর বাড়িতে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা চালান রয়েছে বলে খবর পায় যৌথ বাহিনী। পরে তার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এসময় তার বসতঘরে আলমারীতে থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, আটককৃতরা এবং উদ্ধারকৃত, মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে যৌথবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category