শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শরীয়তপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি / ১৪৪ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুর সখিপুরে কাওয়ালী গানের প্রলোভনে এক নারিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত রসিদ হাওলাদার কে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ (১২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিদ্বিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর র‍্যাব- ৮ ও নারায়নগঞ্জ র‍্যাব – ১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রসিদ হাওলাদার(৪৫) দক্ষিণ তারাবুনিয়ার মহব্বত আলী মোল্লার কান্দির মহিজল হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীকে কাওয়ালী গানের প্রলোভন দেখিয়ে গত ৫ ডিসেম্বর রসিদ হাওলাদার মোবাইল ফোনে ওই নারীকে সখিপুর দক্ষিন তারাবুনিয়া এলাকায় গানের আসরে যেতে বলে। পরে রসিদ হাওলদার গানের আসরে নেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায় ভুক্তভোগীকে। কিছুক্ষণ পর ইদ্রিস মাল, স্বপন সরকারসহ নামে আরও কয়েকজন ব্যক্তি ওই নারীকে কুপ্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর ভুক্তভোগী ওই নারী সখিপুর থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category