শিরোনাম :
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯ পুলিশ ও আনসার প্রস্তুত হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১ কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন জুরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নীলফামারীতে নির্বাচন উপলক্ষে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ মহড়া গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শরীয়তপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু

মো.সাহেদ আহমেদ গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি / ৩৩৭ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ষ।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন তিনি।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এতে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু মনোনয়ন পাওয়ায় তাত ক্ষনিক এক প্রতিক্রিয়ায় গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ভাইর নেতৃত্বে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছি। আজ আমাদের দলীয় মহাসচিব এ আসনে নির্বাচন করার জন্য অপু ভাইর নাম ঘোষনা করায় আমরা সকল নেতাকর্মী খুবই খুশি এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনে অপু এ আসনে বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category