শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশ স্কাউট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য স্কাউট র‍্যালি অনুষ্ঠিত বানিয়াচংয়ে পুকুরে গোসলে ভাই-বোনের মৃত্যু, হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ টুঙ্গিপাড়ায় গ্যাস ও তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা উখিয়া ৬৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার ইউরোপের স্বপ্ন দেখিয়ে দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচীর উদ্বোধন 
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর হাইওয়ে চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৩৫ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট-চট্টগ্রাম মহাসড়কে সিলেট থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের বিসম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন (৩০), সিলেটের শাহপরান থানার বালুচর গ্রামের মো. জাহাঙ্গীর (৩৪), ভোলার লালমোহন উপজেলার ইলিশাকান্দি গ্রামের ট্রাকচালক জুয়েল বেপারী (৩২) এবং তাঁর সহকারী মো. আল-আমিন (৩০)।

‎পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা একটি সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হলে প্রথমে এর উপরিভাগে খালি কার্টুন দেখা যায়। তবে সন্দেহের কারণে আরও তল্লাশি চালানো হলে ভেতরে মুরগির খাবারের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফুসকা পাওয়া যায়।

‎তল্লাশি শেষে ৩৫টি বস্তা থেকে প্রায় ৩৫ মণ ফুসকা জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category