শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ছাত্রলীগ সভাপতি’র স্ত্রী ও শিশু সন্তানের ম/র/দে/হ উ’দ্ধার

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি / ১১১ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও সন্তান নাজিম হোসেনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে এবং পরে নিজে আত্মহত্যা করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হোসেন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন।

স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দাম হোসেনের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category