শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শেরপুরের নকলা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে অত্র জেলার নকলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ
ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ-বহির্গমন পথ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো-সহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি ও মতবিনিময় করেন।

এ সময় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শেরপুর; ডিডি এনএসআই, শেরপুর; নকলা উপজেলা নির্বাহী অফিসার; নকলা থানার অফিসার ইনচার্জ-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category