শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শেরপুর-১ আসনে শোডাউন: এমপি প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ

মাহফুজুর রহমান সাইমন, প্রতিনিধি শেরপুর / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শেরপুর-১ (আসন নং ১৪৩) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।
‎আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা সময় শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনে তিনি মিছিল ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করা হয়।
‎নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের দিন এবং নির্ধারিত সময়ের আগে এ ধরনের মোটরসাইকেল শোডাউন ও মিছিল আয়োজন নির্বাচন আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ কারণে প্রার্থীকে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
‎এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার কার্যালয় জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সব প্রার্থীর জন্য সমান আইন প্রযোজ্য হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
‎উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category