শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শোককে শক্তিতে রুপান্তর করতে হবে মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন 

সারোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি / ১৭৬ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও অপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০জানুয়ারি) বিকেলে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি,তানোর পৌর বিএনপি ও মুন্ডুমালা পৌর বিএনপির আয়োজনে এদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজশাহী -১ ( তানোর – গোদাগাড়ী)  আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিন বলেন, আপোষহীন নেত্রীর মৃত্যুতে জাতীয়তাবাদী দলের কর্মীদের শোককে শক্তিতে রুপান্তর করতে হবে। তিনি সারাজীবন গনতন্ত্র ও মানুষের অধিকারের জন্য কোন আপোষ করেননি। বেগম জিয়া সব সময় কথা বলতেন কম এবং কাজ করতেন বেশিবেশি। সুতরাং তার আদর্শ বুকে ধারন করে গনতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। বেগম জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের নেত্রী। যার প্রমান তার জানাজার নামাজ। সে দিন ঢাকা নগরী ছিল জানাজার নগরী, সারা দেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রতিটি জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল। একজন নেত্রী কিভাবে দলমত নির্বিশেষে সবার হতে পারেন তার জলন্ত প্রমান বেগম জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিন বছর তার সাথে কাজ করার সুযোগ হয়েছিল এবং বেগম জিয়ার সাথে পাঁচ বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না। বেগম জিয়ার গোদাগাড়ী উপজেলায় খাল উদ্বোধনের স্মৃতি চারন করে শরীফ উদ্দিন বলেন, তিনি উদ্বোধনে আসলেন বক্তব্য রাখলেন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, বিএমডিএর নির্বাহী পরিচালক প্রয়াত ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান। গাড়ীতে যাওয়ার সময় একজন বললেন সবাই কথা বললো কিন্তু শরীফ কোন কথা বললনা, জবাবে ম্যাডাম বললেন সবাই কথা বললে কাজ করবে কে।এভাবেই তিনি সবাইকে আপন করে নিতেন। আমাকে একদিন ম্যাডাম বললেন আমিনুল কোথায়, সাথে সাথে আমি ফোন দিলাম প্রয়াত আমিনুক হককে, ফোনে আমাকে বললো আমি চরে আছি, নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক পেলে ম্যাডামের সাথে কথা বলছি। আমি বুঝলাম ম্যাডাম তাকে আমিনুল বলেই ডাকতেন।  উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। সাবেক মেয়র জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা তাজ উদ্দিন খান, মুন্ডুমালা পৌর  বিএনপির আহবায়ক মাওলানা আবুল কাশেম, ওলামা দলের উপজেলা সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি শরীফ উদ্দিন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের স্মৃতি চারন করে বলেন, তিনি প্রথমে ১৯৯১ সালে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। এউপজেলার  রাস্তা ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা ছিল। তিনি রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে সবাইকে চমকে দিয়েছিলেন। যার কারনে ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে ফুল মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বেগম জিয়া। আমার আরেক ভাই প্রয়াত ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বরেন্দ্র অঞ্চলে অতীতে এক ফসল হত, তিনি সেচ বিষয়ে নানা প্রকল্প গ্রহন করে ফসল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন। আগামীতে আমিনুলের রেখে যাওয়া বাকি কাজ সম্পন্ন করার জন্য দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া চান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, সরনজাই ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন,  সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী,  তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাবেক বাঁধাইড় ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, তালন্দ ইউপি বিএনপির সভাপতি মেম্বার শামসুদ্দিন, সম্পাদক জিল্লুর রহমান, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, কলমা ইউপিরবিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান,সাবেক ছাত্র নেতা সুলতান আহম্মেদ, নান্নু,  সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আবু সাঈদ বাবু,  বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা,

উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগম,

উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, ওবাইদুর রহমান, গোলাম রাব্বানী, কৃষকদলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, সদস্য সচিব বিএম মোতাল্লেব, কৃষক দল নেতা মশিউর রহমান, ইয়াহিয়া, যুবদল নেতা আবুল কাশেম, আতিকুর রহমান লিটন, ছাত্র দল নেতা শহিদুল ইসলাম, কৃষক দলের নেতা আনারুল, আফজাল হোসেন, প্রমুখ। এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ৮১ ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও প্রয়াত শীশ মোহাম্মদ এবং প্রয়াত এমরান আলী মোল্লার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।

এর আগে সকাল ১১ টা থেকে সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সার্বিক তত্বাবধানে দলীয় কার্যালয়ে হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category