• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা

মোঃসুলতান মাহমুদ,শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার একটি গজারি বনের পাশের কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিফ ওই গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। নিহত আসিফ দুই বছর আগে তৃতীয় বিয়ে করেন তার একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে। সে আগেও দুটি বিয়ে করেছেন তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে সে তৃতীয় বিয়ে করে।এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী মীম আক্তার জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আসিফ। সাধারণত রাত ১০টার মধ্যে তিনি বাড়ি ফিরে আসতেন। তবে গত রাতে যথাসময়ে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে কল করলে মোবাইল ফোনটি বন্ধ পান। স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিতে থাকেন। সকালে গজারী বনে তার গলাকাটা লাশ মিলেছে।নিহতের মা আছমা বেগম জানান, ”ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে কেউ আমার ছেলের অটোরিকশাটি ফেলে রেখে যায়। অটোরিকশাটি দেখার পর থেকেই আমাদের দুশ্চিন্তা বাড়তে থাকে।

পরে সকালে খুঁজতে খুঁজতে বগারভিটা এলাকায় আসিফের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখি।” আমার ছেলেকে গত ১মাস আগে ব্যাংক থেকে লোনে টাকা তুলে ১লাখ ১০হাজার টাকা দিয়ে অটোরিকশা কিনে দিয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে নারীর ব্যবহারের কিছু সামগ্রী পাওয়া যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।হত্যার রহস্য উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category