• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মনজু বিজয় চৌধুরী ( মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগষ্ট) বিকেল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জিয়াউর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সরকার মো.আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না,

শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,আমরা জুলাই যোদ্ধা মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া,সদস্য সচিব ইমরান খান,জুলাই যোদ্ধা বাবুল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে আগামীদিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ফ্যাসিস্ট হাসিনা পতনে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category