• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

“সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হু’মকি, শ্রীমঙ্গলে জিডি”

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৮ জুন, ২০২৬

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক নেতা নুরুল আলম লেবুর বাজারে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুক লাইভে এসে সাংবাদিক মনজু বিজয় চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় সোমবার (৮ জুন) অনলাইনে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সাংবাদিক মনজু বিজয় চৌধুরী।

জিতিতে উল্লেখ করা হয়েছে, শ্রীমঙ্গলের নতুন বাজার লেবু আড়তে শ্রমিক দলের নাম ভাঙিয়ে চাঁ’দা’বাজি অভিযোগ নিয়ে (নিউজ লিংক:- https://www.facebook.com/share/v/1HPFy7rfS5/) করেন সাংবাদিক মঞ্জু বিজয় চৌধুরী। যার জের ধরে গত ০৬/০৬/২০২৬ ইং তারিখ সময় অনুমান রাত দুইটায় Nure Alom নামক ফেসবুক আইডি হতে লাইভে এসে অপপ্রচার, হত্যার হুমকি প্রদান বা অশ্লীল গালাগাল করা হয়েছে।। (তার লাইভ ভিডিও লিংক:- https://www.facebook.com/share, v/1DASvor7j3/)। তার আইডি লিংক:- https://www.facebook.com/share/197j6yEPr1/। অপপ্রচারকারীর পরিচয় সনাক্ত করে দেখা যায়, তার নাম:- নূর আলম, পিতা:- মৃত আব্দুল মোমিন, সাং- জালালিয়া রোড, শ্রীমঙ্গল।

মনজুর বিজয় চৌধুরী জানান, সম্প্রতি শ্রীমঙ্গলের একটি বাজারে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে নুরুল আলম লেবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন।

এদিকে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category