শিরোনাম :
১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ

নিজস্ব ডেস্ক / ৯৫ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ।

রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।

এর আগে, বেলা ১১টার দিকে ছেলে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেয়া হয় খালেদা জিয়ার মরদেহ।

এদিকে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মানুষ, খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে। তাদের চোখে মুখে একজন আপসহীন নেত্রীকে হারানোর বেদনা।
ইতোমধ্যে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে।

দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এবং তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category