• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে আজ রবিবার ২৬ জুলাই দুপুরে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৯৭), মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন করেন না।

বৃদ্ধ আব্দুস সালামের অভিযোগ, বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তাঁর দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে জীবিকার তাগিদে বাধ্য হয়ে তাঁকে পথে পথে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা প্রায়ই তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করে। এমনকি তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে তিনি বলেন, বয়সের ভারে ন্যুব্জ হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তাই সন্তানদের কাছ থেকে আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই তাঁদের বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না। কেন নেন না, সে বিষয়ে বাবাকে মেঝো ভাইয়ের কাছেই জানতে বলেন তিনি। অলী বিশ্বাসের ভাষ্য, তাঁদের বাবা মেজো ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বা কিছু বলেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের ভাষ্য, সারাজীবন সন্তানদের ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করা এই বৃদ্ধ আজ অবহেলা ও অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়; এটি সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিকতার প্রশ্নও সামনে এনে দিয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সমাজে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category