• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কা’টা পড়ে বৃদ্ধের মৃ’ত্যু

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আলোকদিয়া গ্রামের রেললাইনসংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আলোকদিয়া গ্রামের রেললাইনসংলগ্ন ব্রিজ অতিক্রম করার সময় ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর সরেজমিনে দেখা যায়, নিহত বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এতে তার চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের কিউম্যান সাগর আলী বলেন, বৃদ্ধ ট্রেনে কাটা পড়ার পরপরই বিষয়টি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শ্রীজীব অধিকারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের সহায়তা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পর দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category