সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমী উট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের ভৈরব উপজেলার শ্রীনগর ২২ জন খেলোয়াড়।
গত শুক্রবার(১৪ নভেম্বর) সৌদি আরব সময় বিকেল ৩টায় তায়েব শহরে প্রায় ৬ হাজার রিয়াল বাজেটের উট টুর্নামেন্টে সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেন ও মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে প্রতিযোগিতা করেন শ্রীনগর পূর্বপারা গাইরা বাড়ীর টাইগার বয়েজ ক্লাব বনাম জলন্ত একাদশ।
১৬ ওভারের খেলায় প্রথমে টস হেরে ব্যাটিং করে ১৮২ রান করেন টাইগার বয়েজ ক্লাব। জলন্ত একাদশ সবকয়টি উইকেট হারিয়ে ১১৮ রান করেন। এতে ৬৪ রানের জয়লাভ করেন টাইগার বয়েজ ক্লাব। এছাড়াও ৭৫ রান করে মেস সেরা হন টাইগার বয়েজ ক্লাবের দেলোয়ার হোসেন।
খেলায় টাইগার বয়েজ ক্লাব অধিনায়কের দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন। জলন্ত একাদশ এর অধিনায়কের দায়িত্ব পালন করেন সিয়াম। এছাড়াও দুই দলের খেলোয়াড় হিসেবে ছিলেন,
রাজু আহম্মেদ,নওশাদ আলম,বক্কর,শাওন,মেহেদী,শাখুয়াদ,পিয়াস,মুক্তার,রতন,সুলাইমান,সজীব,জাহিদ,জাবেদ,ইমন,
উজ্জল,তামীম,সুহেল,রাব্বী মিয়া,রাব্বী আহমেদ সহ প্রমুখ।
টুর্নামেন্টে বিজয়ীদের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ৬হাজার রিয়ালের উট। এছাড়াও একজন খেলোয়াড়কে নগদ অর্থ, ৫০০ সৌদিরিয়াল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়।
সৌদিআরব প্রবাসী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক দেলোয়ার হোসেন,মোয়াজ্জেম হোসেন জানান,সৌদি আরবে বসবাসরত ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে বেশ উচ্ছ্বসিত। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। সৌদি আরবে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়ানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।