শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

হবিগঞ্জে ইতিহাস গড়ল বিএনপি-চার আসনেই নিরঙ্কুশ জয়

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৬৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সোমবার রাতে চারটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

‎হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৮টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস–এর প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

‎বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ৪০০, ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৪০৯।

‎হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরগঞ্জ) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু মনসুর সাখাওয়াত হাসান পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট।

‎খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আবদুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।
‎গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৯৮৪, ‘না’ ভোট পড়েছে ৬৩ হাজার ৯৬৩।

‎হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৩৭টি। সব কেন্দ্রের ফল অনুযায়ী বিএনপি প্রার্থী জি কে গউছ পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৫৬ ভোট।

‎তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী এর প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৫ হাজার ৫৬৮ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৫৭৮, ‘না’ ভোট পড়েছে ৭১ হাজার ১৩৮।

‎হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৪টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী এস এম ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।

‎ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের পেয়েছেন ২৬ হাজার ৪৫৩ ভোট।
‎গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category