শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

হবিগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে গরু খুঁটিতে বাঁধাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) ওই গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়া তার গরুটি প্রতিবেশী মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বেঁধে রাখেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়।

‎এর জের ধরে সোমবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

‎আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

‎স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, “তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার পরিবারের মধ্যে এ সংঘর্ষ ঘটে।”

‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, “গরু খুঁটিতে বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category