• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বাহুবলে সরকারি ভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(১২সেপ্টেম্বর) সকালে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে হেলাল মহালদার ও বিলাল মিয়ার পরিচয় জানা গেছে। হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক। তিনি পশ্চিম জয়পুর গ্রামের হাজি খোর্শেদ মিয়ার ছেলে। বিলাল মিয়া উপজেলার মামদনগর গ্রামের বাসিন্দা।
পুলিশের ভাষ্য, সরকারি নিলামে কেনা ১৭১ বস্তা জিরা একটি ট্রাকে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নেওয়া হচ্ছিল। পথে তিতারকোনা এলাকায় ট্রাকটি থামিয়ে একটি পেট্রোল পাম্পের পেছনে রাখা হয়। পরে জিরার মালিক মো. ওবায়দুল্লাহর কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি জানার পর জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও বিলাল মিয়াকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুগলী এলাকা থেকে জিরাবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category