শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই ৬ টি আইফোন সহ আটক ৩

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৯৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ছয়টি চোরাই আইফোনসহ তিন যুবককে আটক করা হয়েছে। অভিযানটি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় পরিচালিত হয়।

‎পুলিশ জানায়, সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলার গোল্ডেন প্লাজার সামনে আরও একজনকে আটক করা হয়।

‎আটকরা হলেন-দীব্য রায় (২৮), মাধবপুর বাজারের দিলিপ রায়ের ছেলে,মো. ইকরাম (১৮), খোরশেদ মিয়ারের ছেলে,ইফতেকার হোসেন মাছুম (২২), নবীগঞ্জ বাউশা ইউনিয়নের ইমামবাউ গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

‎জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

‎উদ্ধারকৃত মোবাইলগুলো ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category