শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে তরমুজ ট্রাকে মিলল ১৬ লাখ টাকার ভারতীয় জিরা, ট্রাক ও তরমুজ জব্দ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সাতছড়ি তেলিয়াপাড়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল ভোররাতে ওই সড়কে টহল দেয়। অভিযান চলাকালে একটি তরমুজবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। এছাড়া পাচারে ব্যবহৃত ট্রাক ও ট্রাকভর্তি তরমুজও জব্দ করা হয়েছে। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।

‎বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category