• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ জেলা পুলিশ কার্যালয় ও ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি দল তাঁকে সশস্ত্র সালাম দেয়।

পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি পুলিশ কার্যালয়ের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া সাধারণ মানুষকে পুলিশি সেবা দিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category