• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রে’প্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খৈগাঁও গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দক্ষিণপাড়া এলাকার দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি মাদকের চালান শায়েস্তাগঞ্জ হয়ে অন্যত্র নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অলিপুর রেলক্রসিংসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রী আচরণে সন্দেহজনক মনে হলে তাদের নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে তারা সিট ছেড়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বহন করা ধূসর ও বেগুনি রঙের দুটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো দুটি প্যাকেট থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category