শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৬৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জ সদর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাইকপাড়া বাইপাস পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

‎র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় নছরতপুর এলাকা থেকে আসা একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।

‎পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে সিএনজিটি তল্লাশি করে ইঞ্জিনের ওপর রাখা চারটি পোটলা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ সিএনজিটি জব্দ করা হয়।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সোহাগ মিয়া (২৬)। তিনি চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া র‍্যাবকে জানিয়েছেন, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জে বিক্রির উদ্দেশ্যে আনছিলেন।

‎র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজা হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category