হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা রবিবার (২৫ জানুয়ারি) জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন পদবির অফিসার ও ফোর্স সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোছা ইয়াছমিন খাতুন। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস। পুলিশ সুপার কর্মকর্তা ও ফোর্সের কল্যাণ, সুবিধা-অসুবিধা এবং কর্মসংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালনের প্রণালী নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।
দীর্ঘকাল পুলিশে দায়িত্ব পালন শেষে প্রিসক্রিপশন অব রেজিস্ট্রেশন লেভেল (পিআরএল)-এ গমনকারী কনস্টেবল মোঃ শফিকুর রহমানকে পুলিশ সুপার শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সভায় আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ.কে.এম. সালিমুল হকসহ জেলার সকল পদবীর অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।