শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি / ৪৩ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনের ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মুহাম্মদ হারুন।

‎আবেদনে বলা হয়, হবিগঞ্জ পৌরসভার ৮টি, লাখাই উপজেলার ১৬টি, শায়েস্তাগঞ্জের ২টি এবং সদর উপজেলার ৬টি ভোটকেন্দ্রকে দলটি নিরাপত্তা ঝুঁকিপূর্ণ মনে করছে।

‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাব্বির আহমদ বলেন, “আমরা আবেদনটি পেয়েছি। বিষয়টি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। প্রয়োজনে ওইসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হবে।”

‎প্রশাসনের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ-৩ আসনে মোট ১৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭১টি, লাখাইয়ে ৩৬টি এবং শায়েস্তাগঞ্জে ৩০টি কেন্দ্র। এর মধ্যে কিছু কেন্দ্রকে প্রশাসন আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

‎নির্বাচন ঘনিয়ে আসায় কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার ও পর্যবেক্ষণ বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category