শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি। / ৯১ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগাম প্রচারণার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

‎নোটিশটি ১৫ জানুয়ারি কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল হাসান স্বাক্ষরিত স্মারক নং-০৫ এর মাধ্যমে জারি করা হয়। এতে বলা হয়েছে, প্রার্থী মোমবাতি প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন এমন একটি ভিডিও ‘The Speech’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত হয়েছে, যার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার।

‎নোটিশে মোঃ গিয়াস উদ্দিন তাহেরীকে স্বশরীরে হাজির হয়ে ২০ জানুয়ারি দুপুর ১১টায় কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা করা যাবে না।

‎তার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খ (২) ও ৯১খ (৩) এবং আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৩, ১৮ ও ৩০ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসিকে নোটিশ দ্রুত জারি ও প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুলিপি পাঠানো হয়েছে।

‎নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ রবিউল হাসান জানান, “আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কঠোর অবস্থানে আছে। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‎নির্বাচন কমিশন আগাম প্রচারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category