শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

হাতিয়ায় খালেদা জিয়ার মহাপ্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ৭৪ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক ও স্মরণ সভা এবং দোয়ার আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সদস্য এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওরঙ্গজেব কাজী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাশা, সদস্য সচিব এ.বি.এম ছিদ্দিকসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন সংগ্রাম, ত্যাগ ও আপসহীনতার উদাহরণ হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category