শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

হাতিয়া কৃষকদলের আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া( নোয়াখালী)প্রতিনিধি / ১০১ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃষকদলের দক্ষিণ সাংগঠনিক থানার আহবায়ক আবদুর রব–এর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সম্প্রতি তাকে বহিষ্কার করা হলেও তদন্ত কমিটির সুপারিশ এবং স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হয়।

আজ কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারাদেশ
প্রত্যাহারের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেন।

কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে অভিযোগগুলোর বেশিরভাগই ভুলবোঝাবুঝি ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছিল। একাধিক আলোচনার পর সংগঠনের স্বার্থেই আহবায়কের দায়িত্ব পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়—
“দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি আরও সুদৃঢ় করতে এবং স্থানীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”

বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষক ও দলের নেতাকর্মীরা বলেন, এই সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ের সংগঠন আরও সংগঠিত ও গতিশীল হবে।

আবদুর রব সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি কৃষকদের অধিকার আদায়ে দলীয় কর্মসূচি আরও জোরদার করবেন এবং সংগঠনের প্রতি তার অঙ্গীকার বজায় রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category