• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

হালুয়াঘাটে উপজেলা কালচারাল ক্লাবের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

এম,এ মালেক,হালুয়াঘাট, ময়মনসিংহ, প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা কালচারাল ক্লাব, হালুয়াঘাট-এর উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ আগষ্ট দুপুরে কালচারাল ক্লাব, হালুয়াঘাট-এর উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা কালচারাল ক্লাবের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সালমান ওমর, মাননীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে কালচারাল ক্লাবের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই।” উপজেলা কালচারাল ক্লাব স্থানীয় শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন। এ ক্লাবের মাধ্যমে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশিক্ষণ, সাহিত্যচর্চা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের নানামুখী কার্যক্রম পরিচালিত হবে।
​পরিশেষে, অতিথিবৃন্দ উপজেলা কালচারাল ক্লাবের সার্বিক সফলতা কামনা করেন এবং হালুয়াঘাটে একটি প্রাণবন্ত ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। পরে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category