• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ময়মরসিংহের হালুয়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের উওর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রানী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতুষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বাবু সুবাশ চন্দ্র শাহা, সনাতন যুবসংঘের উপদেষ্টা বাবু সুমীর সরকার লিটন, স্বপন কুমার ধর ও সঞ্জয় কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাতন যুবসংঘের সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল এমপি বলেন,
আলোচনা সভা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আকনপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।
এ সময় বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা র‌্যালিতে অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category