• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

হালুয়াঘাটে যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ

এম,এ মালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুণাপাড়া এলাকার কাসেম মিয়ার ছেলে রিওিকের বিরুদ্ধে নানা কুকীর্তি, বিয়ের প্রলোভনে প্রতারণা এবং হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তরুণী তামান্না।

বুধবার ২৯ জুলাই দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যলয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী বলেন, অভিযুক্ত রিওিকের সাথে তার গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে রিওিক বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপনসহ নানা অজুহাতে তার কাছ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নেন । কিন্তু পরবর্তীতে বিয়ের কথা বললে তিনি এখন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তালবাহানা শুরু করেন।

​এ বিষয়ে ছেলের বাড়িতে বিষয়টি জানালে রিওিকের পরিবার উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে। বিশেষ করে অভিযুক্তের বড় চাচা তাকে ও তার পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছেন এবং তার মাকে মারধর করার হুমকি প্রদান করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বর্তমানে ওই তরুণী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী তামান্না ও তার পরিবার এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category