• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

১৫ হাজার টাকার ভ্যাকসিন ফ্রি পেয়ে বেঁচে গেলেন পাঁচবিবির জীবন্নেছা

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সরকারি হাসপাতালে বিনামূল্যে এন্টিভেনাম ভ্যাকসিন পেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন পাঁচবিবির জীবন্নেছা বেগম(৬০)।
৮ জুলাই বুধবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন তিনি। জীবন্নেছা ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, জীবন্নেছা সকালে হাত পাখা তৈরির জন্য বস্তার ভেতর থেকে কাপড় বের করার সময় লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহিপুরে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত পরীক্ষা করে সাপে কাটা নিশ্চিত হয়ে তাকে এন্টিভেনাম ভ্যাকসিন প্রয়োগ করেন। সময়মতো চিকিৎসা পেয়ে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
জীবন্নেছার ছেলে আবু হোসেন বলেন, “দ্রুত হাসপাতালে নিয়ে আসায় ডাক্তাররা ভ্যাকসিন দিয়েছেন। উপজেলা পর্যায়ে ফ্রিতে এত ভালো সেবা পেয়ে আমার মা এখন সুস্থ। এজন্য সরকার ও ডাক্তারদের ধন্যবাদ জানাই।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন কুমার পাল বলেন, “সকালে সাপে কাটা ওই রোগী আসলে পরীক্ষা করে এন্টিভেনাম দেয়া হয়। তিনি এখন মোটামুটি সুস্থ। এর আগেও ৪ জন সাপে কাটা রোগীকে এন্টিভেনাম দিয়ে সুস্থ করা হয়েছে।”
তিনি আরও জানান, এখানে কুকুর-বিড়ালের কামড়ের ফ্রি ভ্যাকসিনও দেয়া হয়। বন্ধের দিনসহ ২৪ ঘণ্টা এই সেবা চালু রয়েছে।
উল্লেখ্য, একজন সাপে কাটা রোগীর এন্টিভেনামের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। আর কুকুরে কামড়ের ভ্যাকসিনের দাম প্রায় ১৫০০ টাকা। যা সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category