শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ভৈরব উপজেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক ছগির মিয়া (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পৌর শহরের আলীম সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ছগির মিয়া (৫৮) আলীম সরকারের বাড়ির মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা ছগির মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতার মামলায় সে যুক্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমরা সবসময় ডেভিলদের আটক করতে অভিযান পরিচালনা করছি। আজ দুপুরে ছগির মিয়াকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category