শিরোনাম :
ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’ রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

অষ্টগ্রামে আদমপুরে জমি নিয়ে দুপক্ষে সংঘ’র্ষে আহত ৪ থানায় অভিযোগ

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৩১৬ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুরে বাড়ির জমি জোর করে দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে অভয় পক্ষ আহত ৪ থানায় অভিযোগ।

রবিবার (১৪ডিসেম্বর) সকালে আদমপুর বরাগিকান্দি এলাকায় এঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় এলাকার শামসুউদ্দিন ও লোকমান মিয়ার মধ্যে বাড়ি জমি দখল নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা জের ধরে লোকমান মিয়া লোকজন নিয়ে শামসুউদ্দিন মিয়াকে লাটি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করেন। এছাড়াও এঘটনায় আরো ২-৩জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শামসুদ্দিনকে তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন।

ভুক্তভোগী শামসুদ্দিন মিয়া বললেন, আমার জমি লোকমান মিয়ার লোকজন জোর করে দখল করে নিয়েছে। এবং আমাদের চাষ করা ফসল ও জালির বেড়া ভেঙ্গে গাছ লাগিয়ে দিচ্ছে আমরা বাধা দেওয়ায়। আদমপুর বরাগিকান্দি এলাকার সুন্দর আলীর ছেলে লোকমান মিয়া(৪৫) লোকমান মিয়ার ছেলে ওমর ওরফে তারেক (২৫) ওসমান মিয়ার ছেলে বাবু মিয়া (২৮) মারুফ মিয়া(২৫) শরিফ মিয়া (২৩) মহরম আলী ছেলে সজল মিয়া(৩০)সুমন মিয়া(২৮) শরিফ মিয়া(২৩) আমাকে আমার লোকজনের উপর লাটি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে আহত করেন। এবিষয়ে অষ্টগ্রাম থানায় ৭/৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছি প্রশাসনের কাছে তদন্তের মাধ্যেমে সঠিক বিচার দাবি করছি।

এলাকার স্থানীয়া বললেন মসজিদের ইমামতি করেন শামসুদ্দিন উনি একজন ভালো মানুষ উনাকে লোকমানের লোকজন এইভাবে মারাটা ঠিক হয় নাই।

অভিযুক্ত লোকমান মিয়া বললেন, আমাদের জমি জোর করে দখল নিয়ে জমির ফসল নিয়ে যাচ্ছে শামসুদ্দিনের লোকজন। জিজ্ঞেস করায় বলছে আমরা জমি দখল করছি। আমার কাগজ আছে তাই জায়গা দখল নিচ্ছি। দুই পক্ষের মারামারির সময় অনেক লোকজনের ভিড় ছিলেন আমরা জানিনা শামসুদ্দিনের মাথায় কে আঘাত করছে।
আমার স্ত্রী গুলজাহান ও চাচী হালিমা আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি আছে। আমরা প্রাশাসনের তদন্তরে মাধ্যমে সঠিক বিচার দাবি করছি।

আদমপুর বরাগিকান্দি ৪ নং ওয়ার্ডের মেম্বার কবির মিয়া বলেন, শামসুউদ্দিন ওনাদের ফ্যামিলি হচ্ছে শিক্ষিত ফ্যামিলি আমরা কখনো দেখি নাই কারো সাথে মারামারি ও ডাঙ্গাবাজি করতে। সমসুদ্দিন মিয়া হলেন মসজিদের ইমাম লোকমান মিয়া লোকজন খুব অশৃঙ্খলা করছে
এই বিষয়টা নিয়ে আরো বললেন শামসুদ্দি ও লোকমান মিয়া চাচা ভাইস্তার মধ্যে অনেকদিন ধরে জামেলা চলছে এই বিষয়টা নিয়ে গ্রাম্য সালিশ করি এবং লোকমান কে লোকমানের জায়গা বুঝিয়ে দেওয়া হয় কিন্তু লোকমান কেন আবার উনাদের সাথে মারামারি করলো এটা আমরা বলতে পারি না।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মো.সোহেব খাঁন বলেন,আদমপুর এলাকায় জমি নিয়ে বিরুদের জেরে মারধরের ঘটনায় শামসুদ্দিন মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category