কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে দ্বীনি ও রুহানী জ্ঞানের অন্যতম বিদ্যাপীঠ মাখদুমী মিশন।
আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
সংযম ও সহমর্মিতার মাস পবিত্র মাহে রমজান। এই মাসের শিক্ষা ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে মাখদুমী মিশন।
মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মাদ্রাসায়ে আশরাফীয়া আহলে সুন্নাত মুখতারুল উলুম প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ২০০ গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের মূল ব্যবস্থাপনায় এবং অষ্টগ্রাম উপজেলা শাখার সার্বিক পরিচালনায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা ও ডাল পেঁয়াজ আলু মুড়ি চিনিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ইফতার পণ্য।
আয়োজকরা জানান:
”মাখদুমী মিশন কেবল দ্বীনি শিক্ষা নয়, বরং মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য, কোনো অসহায় মানুষ যেন ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আঞ্জুমান-এ-আশরাফীয়ার এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত সকলে দেশ ও জাতির কল্যাণে এবং মাখদুমী মিশনের উত্তরোত্তর সাফল্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।