শিরোনাম :
বলবেন বাড়ি টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী লঞ্চে ধ’র্ষণের জের: হাতিয়ায় এনসিপি-যুবশক্তি ও যুবদলের,আহত ৬ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

অষ্টগ্রামে বিডি ক্লিন টিম উদ্যোগে গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ইংরেজি নববর্ষের কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কিশোরগঞ্জ

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চারাগাছ রোপণের মধ্য দিয়ে ২০২৬ সালের নতুন পথচলা শুরু করেন সংগঠনটির একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

বিডি ক্লিন কিশোরগঞ্জের সদস্যরা জানান, কেবল উৎসব বা লোকদেখানো কর্মসূচি নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতেই বছরের প্রথম দিনে তাঁরা গাছ লাগানোর এই উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ওষুধি—বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা শপথ নেন যে, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যাও করবেন তাঁরা। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সচেতন নাগরিক সমাজ। তরুণদের এমন ইতিবাচক কর্মকাণ্ড অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই মূলমন্ত্র নিয়ে বিডি ক্লিন সারা দেশের মতো কিশোরগঞ্জের অষ্টগ্রামে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। নতুন বছরে তাঁদের এই কাজের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category