শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

অষ্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীর উপর হামলা,থানায় অভিযোগ

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৩৫৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীর বুলবুল আহমেদ ওপর হামলার অভিযোগ উঠেছে

গতকাল (মঙ্গলবার ২৫ নভেম্বর) বিকালে উপজেলার পশ্চিম আলীনগরের খালের মোড়ে বাড়ি ফেরার পথে এঘটনা ঘটে।

হামলার পর আহত বুলবুল আহমেদ কে স্থানীয়রা উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান,তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।আপাতত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ভুক্তভোগী মোঃ বুলবুল আহমেদ অভিযোগ করে বলেন,বিকেলে আমি বাড়ি ফেরার পথে আলীনগরে মোড়ে আসলে মোঃ ছাবেদ মিয়া (৩২), লোকমান মিয়া (৩৫), জামান মিয়া (২৮), পিয়েল মিয়া (২৮), ওয়াসীম মিয়া (২৫), সানি মিয়া (২৬), এমদাদুল হক (২২), বাক্কার মিয়া (৩৩) ও মোস্তাক মিয়া (২২) গংরা আমার ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালায়। এছাড়াও এখানে অজ্ঞাত কয়েকজন সেখানে উপস্থিত ছিল। তার দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

স্থানীয়রা সূত্রে জানা যায়,ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন,লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত শুরু করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category