শিরোনাম :
রংপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তা’র বাগেরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীর সাথে যুবক দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল অষ্টগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বাহুবলে এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়ায় ইউএনও এসিল্যান্ড বদলি অষ্টগ্রামে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী নীলফামারীতে ডিবি পুলিশের অ/ভিযানে ১শত ৫ বোতল নে/শা/জাতীয় সিরাপসহ গ্রে/ফ/তা/র ১ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আমার স্ত্রীর শেষ মুখটা আপনারা দেখতে দেননি, জাহের আলভী

নিজস্ব ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার ‘আত্মহত্যা’ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার একটি ভিডিও বার্তা।

দাম্পত্য কলহের জেরে ইকরার মৃত্যুর পর তার পরিবার রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা করে। জানাজা ও দাফন সম্পন্ন হলেও শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে উপস্থিত হননি আলভী—এ নিয়েই জনমনে নানা প্রশ্ন তৈরি হয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

জাহের আলভী বলেন, ‘আমাকে নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করব। শেষ প্রশ্ন থেকেই আসি। দেখলাম অনেকেই বলছেন, যে মানুষটা তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করল, একটাবারও শেষ দেখা দেখতে এলাম না কেন?’

তিনি ভিডিও বার্তায় বলেন, ‘আপনারা কি আমার দেশে ফেরার অবস্থা রেখেছেন? আমি দেশে আসা মাত্রই মব সৃষ্টি করা হবে, আমাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার ফোনে এত এত থ্রেটস, আপনাদের বলে বোঝাতে পারব না। আমার কাছে ইনফরমেশন আছে, এয়ারপোর্টে লোক ফিট করা আছে, আমি এয়ারপোর্টে যাওয়া মাত্রই তারা আমাকে হিট করবে, তারা আমাকে মেরে ফেলবে।’
স্ত্রীর শেষ দেখা না পাওয়ার প্রসঙ্গে আলভীর বক্তব্য, ‘আমার ইকরার মুখটা আপনারা আমাকে দেখতে দেননি, ইকরার পরিবার আমাকে দেখতে দেয়নি।’

নেপাল থেকে দেশে ফেরার বিষয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকেই অনেক প্রশ্ন করতেছেন যে নেপাল থেকে আসতে কতক্ষণ লাগে? নেপাল কি মঙ্গলগ্রহে নাকি? আমি নেপালে এসেছি ১৮ বার, আমি জানি কতক্ষণ লাগে।

যেদিনের ঘটনা সেদিন এমন কোনো চেষ্টা বাদ রাখিনি দেশে আসার। ডিরেক্ট ফ্লাইট ছিল না, একটা ট্রানজিট ফ্লাইট ছিল, কিন্তু ওইটাতে এলে পরের দিন আসতে হতো। অনেকভাবে চেষ্টা করেছি কোনোভাবে বাংলাদেশে ঢোকার, কিন্তু কোনোভাবেই ওই দিন আমি টিকিট ম্যানেজ করতে পারিনি।

তার পরদিন আমি ইমিগ্রেশন ক্রস করি, এরপর জানতে পারি এয়ারপোর্টে ঢোকা মাত্রই আমার ওপর অ্যাটাক হবে, আমাকে হিট করা হবে। ওই অবস্থায় তো আমি ঢুকব না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকরা। ময়নাতদন্ত শেষে রবিবার ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাদ আসর তার লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category