ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার বিভিন্ন মার্কেট ও দোকানপাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠছে এলাকার বাজারগুলো। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
গড়েয়ার ব্যবসায়ীরা ও টুটুল আহমেদ জানান, ঈদ উপলক্ষে বিক্রি আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক কিনতে মানুষজন ছুটে আসছেন চৌরাস্তার মার্কেটগুলোতে।
ক্রেতারা বলছেন, ঈদকে আনন্দমুখর করতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা। শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে।
ব্যবসায়ীদের আশা, ঈদের আগের কয়েকদিনে বিক্রি আরও বাড়বে। তাই ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে অনেক দোকান গভীর রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে।