শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ঈদযাত্রায় ট্রেনে ১৮ মার্চের অগ্রিম টিকিট সংগ্রহ আজ

নিজস্ব ডেস্ক / ৫৩ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও সহজ করতে আজ রবিবার (০৮মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। আজ যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বরাবরের মত এবারও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২ টা থেকে। সম্পত্তির রেল ভবনের আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় বিশেষ ব্যবস্থাপনায় ৭দিনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩ মার্চ থেকে পর্যায়ক্রমে ১৩’১৪’১৫’১৬’ও ১৭ মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। সূচি অনুযায়ী আগামীকাল ৯মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের অগ্রিম টিকিট। এছাড়াও চাঁদ দেখার উপর ভিত্তি করে ২০’২১’ও ২২ মার্চের টিকিট বিক্রি পরিকল্পনা রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের। যাতায়াত নির্বিঘ্ন করতে এবার স্টেশনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন যাত্রীরা।

টিকেট কিনার ক্ষেত্রে রেলওয়ে কিছু বিশেষ নিয়ম জারি করেছে। একজন যাত্রী সর্বোচ্চ একবারের জন্য চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে এ টিকেট পরবর্তীতে ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।

যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের ২৫শতাংশ দাড়িয়ে যাওয়ার টিকিট (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category