শিরোনাম :
ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নির্দেশ, কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দা’ফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গড়েয়ায় দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় ভোগান্তিতে ৫০টি পরিবার গড়েয়ায় নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব

হানিফ উদ্দিন সাকিব,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পবিত্র এই ঈদ। ঈদ কেবল আনন্দের উৎসব নয়; এটি মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করে।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে সোনাদিয়া ইউনিয়নের মানুষের মনে একটি প্রত্যাশা বারবার উচ্চারিত হচ্ছে—এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্বের প্রয়োজন। সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার সুপরিচিত সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রব।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে আব্দুর রব সোনাদিয়া ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের বিপদে সহায়তা করা, দরিদ্রদের সহযোগিতা করা এবং সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং একজন বিশ্বস্ত সহযাত্রী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত।

রাজনৈতিক জীবনে আব্দুর রব দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শের সাথে সম্পৃক্ত। বিএনপির রাজনীতি করার কারণে গত প্রায় ১৭ বছরে তিনি একাধিকবার মিথ্যা হত্যা মামলাসহ বিভিন্ন মামলার শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় তাকে কারাভোগ এবং শারীরিক নির্যাতনের মুখোমুখিও হতে হয়েছে।

তিনি সোনাদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা প্রয়াত আবদুল ছাত্তার মিয়া এবং চাচা মতিন মেম্বার এলাকায় সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র রাজনীতি থেকেই তার রাজনৈতিক পথচলার শুরু।

২০০১ সাল থেকে তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হাতিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে সোনাদিয়া ইউনিয়নের উন্নয়নে খাল খনন, সামাজিক উদ্যোগ এবং গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের অনেক সাধারণ মানুষ তাদের আশা ও প্রত্যাশার কথা প্রকাশ করছেন। তারা চান—বিএনপি থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আব্দুর রবকে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে। স্থানীয়দের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এলাকার তরুণ সমাজ মনে করে, একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্বই পারে সমাজকে এগিয়ে নিতে। মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার ক্ষেত্রে আব্দুর রব একজন যোগ্য নেতৃত্ব হতে পারেন বলেও তারা মনে করেন।
ঈদের এই পবিত্র দিনে সোনাদিয়া ইউনিয়নের মানুষ মহান আল্লাহর কাছে দোয়া করেন—তিনি যেন সকলকে ভালো রাখেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। সোনাদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে আন্তরিক ঈদের শুভেচ্ছা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category