ছবি ভিডিও থেকে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হয়। তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার কথা রয়েছে।
তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রসৃতাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১১টার কিছু পরে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদত্যাগ এবং ওই সংসদের ডেপুটি স্পিকার কারাগারে আটক থাকায় জ্যেষ্ঠ সংসদ সদস্য হিসাবে ড.মোশাররফ এই গুরু দায়িত্ব পালন করবেন।