শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

কাপাসিয়ায় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ১৯১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সবার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

১৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় জামায়াতে ইসলামীর ৫ জন নেতাকে সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সালাউদ্দিন আইউবী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সালাউদ্দিন আইউবী বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি মেনে নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাপাসিয়ায় যে কয়জন প্রার্থী আছে তাদের মধ্যে আমরাই সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্ভুল ও যথাযথ ভাবে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দিবো। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই সরিয়ে নেয়া হয়েছে। ইতিপূর্বে আমাদের অনেক তোরণ, ফেস্টুন, ব্যানার প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত করেছে তারপরও আমরা সবক্ষেত্রে সহনশীল পর্যায়ে আছি। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে সবাই যেন ধৈর্য ধারণ করে এবং সহনশীল থেকে প্রার্থীর পক্ষে কাজ
করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category